‘সাহস কী করে হয়?,’ উপমুখ্যমন্ত্রীর ডেপুটি সিএম-এর হুমকি সত্ত্বেও অনড় মহিলা IPS, নারীশক্তির জয়!

দুর্গাপুজোর ঠিক আগেই সামনে এল নারীশক্তির এক অনবদ্য উদাহরণ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মতো প্রভাবশালী নেতার হুমকি সত্ত্বেও নিজেদের কর্তব্য থেকে একচুলও সরেননি মহিলা আইপিএস অফিসার অঞ্জলি কৃষ্ণা। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, নারীশক্তির সংজ্ঞাটা আসলে কী।
মহারাষ্ট্রের সোলাপুর জেলার কুর্দু গ্রামে একটি রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, সেখানে বেআইনিভাবে মোরাম মাটি তোলা হচ্ছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যান আইপিএস অঞ্জলি কৃষ্ণা। সেখানে স্থানীয় এনসিপি কর্মীদের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। সেই সময় এনসিপি কর্মী বাবা জগতাপ সরাসরি উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে ফোন করে আইপিএস কৃষ্ণার হাতে দেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে শোনা যায়, অজিত পওয়ার আইপিএস কৃষ্ণাকে বলছেন, “শোনো, আমি ডেপুটি সিএম বলছি। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এই বিষয়টা থামাও।” এরপর তিনি আরও বলেন, “তোমার সাহস কী করে হয়? আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তুমি আমার মুখ তো নিশ্চয়ই চেনো?”
অভিযোগ উঠেছে, অজিত পওয়ার অডিও কল থেকে ভিডিও কলে এসে বেআইনি মোরাম পাচার বন্ধের অভিযান থামানোর জন্য আইপিএস অফিসারকে চাপ দিচ্ছিলেন।
এদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পর অস্বস্তিতে পড়েছে এনসিপি। দলের রাজ্য সভাপতি সুনীল তাতকারে দাবি করেছেন, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে। তাঁর কথায়, “অজিত দাদা হয়তো দলের কর্মীদের ছেড়ে দিতে বলেছিলেন, তদন্ত থামাতে বলেননি।” কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি এই দাবিকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে ক্ষমতার সামনে দাঁড়িয়েও সততার সঙ্গে কাজ করলে জয় শেষমেশ নিশ্চিত।