মৃত্যুঞ্জয়ী ওষুধ! ল্যাবরেটরিতে তৈরি নয়, পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে এই জাদুকরী জড়ি

শিলজিৎ স্বাস্থ্যগুণে ভরপুর, কিন্তু হিমালয়ের দুর্গম পাহাড়ে এমন এক জড়ি লুকিয়ে আছে যার এক গ্রামের দাম হাজার টাকা। এর নাম ‘কিড়া-জড়ি’ বা ‘ক্যাটারপিলার ফাঙ্গাস’। বৈজ্ঞানিক নাম ‘কর্ডিসেপস সায়েনেসিস’, যা ‘হিমালয়ান গোল্ড’ বা ‘ইয়াৰ্শা গুম্বা’ নামেও পরিচিত। এটি আসলে এক ধরণের পরজীবী ছত্রাক, যা ক্যাটারপিলারের ওপর জন্মায়।

কেন এটি এতো মূল্যবান?

পেশি গঠন: নতুন গবেষণায় দেখা গেছে, এটি শরীরচর্চার পর পেশির ক্লান্তি দূর করে এবং টিস্যু মেরামতে সাহায্য করে।

বার্ধক্য রোধ: এতে থাকা কর্ডিসেপিন ও পলিস্যাকারাইড কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টানটান ও জওয়ান রাখে। এটি ‘দীর্ঘায়ু প্রোটিন’ বা সিরটুইন বৃদ্ধিতে সহায়তা করে।

সুগার ও হার্ট: ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে এটি দারুণ কার্যকরী।

প্রদাহ হ্রাস: বাতের ব্যথা, হাঁপানি বা অ্যালার্জির মতো দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যায় এটি ম্যাজিকের মতো কাজ করে।

সতর্কতা:
কিড়া-জড়ি দুর্গম পাহাড়ে সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই এর দাম আকাশছোঁয়া। বর্তমানে ল্যাবে তৈরি ‘CS-4’ স্ট্রেইনও বাজারে পাওয়া যায়, তবে প্রাকৃতিক বনাম কৃত্রিম জাতের মধ্যে পুষ্টিগুণ আলাদা হতে পারে। তাই কেনার সময় গুণমান যাচাই করা জরুরি। হিমালয়ের এই বিরল সম্পদ আজ সারা বিশ্বের স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এক বিস্ময়কর উপাদানে পরিণত হয়েছে।