মর্মান্তিক! ফুটন্ত দুধের গামলায় পড়ে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু, শোকের ছায়া অনন্তপুরের স্কুলে

অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি স্কুল থেকে সম্প্রতি একটি ভয়াবহ ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে এসেছে, যেখানে স্কুলের ভিতরে রাখা ফুটন্ত দুধের গামলায় পড়ে গিয়ে এক দেড় বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, অনন্তপুরের ওই স্কুলের ভেতরে দুধের গরম গামলার কাছে খেলতে গিয়ে হঠাৎই শিশুটি সেটির মধ্যে পড়ে যায়। এই দৃশ্য দেখে এক মহিলা সঙ্গে সঙ্গে শিশুটিকে টেনে তুলে কোলে করে বাইরে বেরিয়ে যান এবং তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শিশুটির প্রাণ রক্ষা করা যায়নি। হাসপাতালে নিয়ে যেতে না যেতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে খবর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ও স্কুলটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।