মধ্যবিত্তের জন্য বিরাট খবর! শুরু হয়ে গেল ২০২৬-২৭ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইল, জেনে নিন সহজ নিয়ম!

দেশের কোটি কোটি আয়করদাতাদের জন্য চলে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অবশেষে ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষের (Assessment Year) জন্য আয়কর রিটার্ন বা আইটিআর (ITR) ফাইল করার প্রক্রিয়া অফিশিয়ালি শুরু হয়ে গেল। কেন্দ্রীয় আয়কর দপ্তরের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এর ফলে করদাতারা এখন থেকেই তাঁদের বিগত আর্থিক বছরের উপার্জনের খতিয়ান জমা দিতে পারবেন।

সাধারণত প্রতি বছর এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন চাকুরিজীবী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী—সব স্তরের করদাতাই। এবার সেই প্রক্রিয়াই আরও সহজ করতে বড় পদক্ষেপ নিয়েছে আয়কর দপ্তর। সম্প্রতি অফিশিয়াল ই-ফাইলিং পোর্টালে ‘ITR-1’ (সহজ) এবং ‘ITR-4’ (সুগম) ফর্মের জন্য ‘এক্সেল ইউটিলিটি’ (Excel Utility) চালু করে দেওয়া হয়েছে।

কী এই এক্সেল ইউটিলিটি এবং এতে কী লাভ? যাঁরা নিজেরা বা কোনো বিশেষজ্ঞের সাহায্য নিয়ে অফলাইনে রিটার্ন ফাইল করতে পছন্দ করেন, তাঁদের জন্য এই এক্সেল ইউটিলিটি অত্যন্ত কাজের। আয়কর পোর্টাল থেকে এই ফর্মটি ডাউনলোড করে অত্যন্ত সহজে, কোনো রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে সমস্ত তথ্য পূরণ করা যাবে। এরপর ফর্মটি যাচাই বা ভ্যালিডেট করে একটি ‘JSON’ ফাইল তৈরি করতে হবে এবং সেটি পোর্টালে আপলোড করে দিলেই কেল্লাফতে!

আয়কর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত প্রথম দিকে রিটার্ন ফাইল করলে পোর্টালে ট্রাফিকের চাপ কম থাকে, ফলে কাজ হয় দ্রুত। শুধু তাই নয়, কোনো করদাতার যদি ট্যাক্স রিফান্ড পাওয়ার থাকে, তবে যত দ্রুত আইটিআর ফাইল এবং ভেরিফিকেশন করা হবে, তত তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা চলে আসে। তাই জুলাই মাসের শেষ মুহূর্তের ভিড় এড়াতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy