মণিপুরে সাতসকালে শক্তিশালী ভূমিকম্প! আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা, কতটা ক্ষয়ক্ষতি?
March 18, 2026

উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরে বুধবার সকালে অনুভূত হল মাঝারি মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, বুধবার সকাল ৯টা ৫২ মিনিটে মণিপুরের কামজোঙ জেলা ও পার্শ্ববর্তী এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। সাতসকালে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘর ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই কম্পনের ফলে এখনও পর্যন্ত কোনো বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্ব ভারত অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।