ভারতের র্যাঙ্কিংয়ে ঘুম ভাঙল চিনের, ‘কাগজে নয়, আসল যুদ্ধক্ষমতা দেখুন’, কটাক্ষ গ্লোবাল টাইমসের!

বিশ্ব এয়ারফোর্স র্যাঙ্কিং ২০২৫-এ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই তৃতীয় স্থানে উঠে এল ভারত। এই তালিকায় চিনকে (চতুর্থ স্থান) পেছনে ফেলে দেওয়ায় এই র্যাঙ্কিং নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেজিং। চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ এই র্যাঙ্কিংকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছে।র্যাঙ্কিংকে ‘কাগজের হিসেব’ বলে কটাক্ষ চিনেরচিনা সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনশে-কে উদ্ধৃত করে ‘গ্লোবাল টাইমস’ জানিয়েছে, এই র্যাঙ্কিংকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়। ঝাং-এর মতে, “কোনো সেনাবাহিনীর আসল শক্তি তার প্রকৃত যুদ্ধ ক্ষমতা থেকে বোঝা যায়, কাগজে দেখানো র্যাঙ্কিং থেকে নয়।”চিনা মুখপত্রটির রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বায়ুসেনা তাদের বিমান ও সরঞ্জামের জন্য মূলত আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য দেশের উপর নির্ভরশীল। এর ফলে ভারতের বিদেশ ও নিরাপত্তা নীতি বেশ জটিল, যা র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হওয়া উচিত নয়। ঝাং আরও বলেন, আমেরিকান এবং ভারতীয় মিডিয়া এই র্যাঙ্কিংকে অতিরিক্ত প্রচার করছে, যা চিন-ভারত প্রতিযোগিতা বাড়াতে পারে এবং ভুল বোঝাবুঝির ঝুঁকি সৃষ্টি করতে পারে।বিমান সংখ্যায় পিছিয়েও কেন এগিয়ে গেল ভারত?ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট (WDMMA) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মোট বিমানের সংখ্যায় ভারত চিনের চেয়ে পিছিয়ে থাকলেও, ভারতের অপারেশনাল ক্ষমতা চিনের চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়।মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে মোট ১,৭১৬টি এয়ারক্রাফট রয়েছে, যেখানে চিনের কাছে রয়েছে ৩,৭৩৩টি এয়ারক্রাফট।দেশমোট এয়ারক্রাফটফাইটার জেটহেলিকপ্টারট্রেনার এয়ারক্রাফটভারত১,৭১৬৩১.৬%২৯%২১.৮%চিন৩,৭৩৩৬৮.৭%২৪.৪%১০.৭%বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বায়ুসেনার উন্নত প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র এবং ভারসাম্যপূর্ণ বহরের কারণেই গুণগত মানের দিক থেকে ভারত এগিয়ে। ভারত পাইলট প্রশিক্ষণ, দ্রুত মোতায়েন (Flexible Deployment) এবং দ্রুত মিশন সম্পন্ন করার (Mission Execution) উপর বিশেষ নজর দেয়। অন্যদিকে, চিনের কাছে যুদ্ধবিমানের সংখ্যা বেশি হলেও, হেলিকপ্টার এবং প্রশিক্ষক বিমানের (ট্রেনার এয়ারক্রাফট) সংখ্যা তুলনামূলকভাবে কম। এই ভারসাম্যহীনতার কারণেই সামগ্রিক পরিচালনা ক্ষমতা এবং গুণমানে চিন পিছিয়ে পড়েছে।উল্লেখ্য, বিশ্বের এই নতুন এয়ারফোর্স র্যাঙ্কিং প্রকাশ করেছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট, যারা বিশ্বজুড়ে ৪৮ হাজারেরও বেশি বিমানের উপর নজর রাখে।