ভারতের পৌষ মাস! ৭ বছর পর ইরান থেকে এল অপরিশোধিত তেল, তুঙ্গে মোদী সরকারের কূটনীতি

বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ বদলে দিয়ে দীর্ঘ সাত বছর পর ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করল ভারত। ২০১৭ সালের পর মার্কিন নিষেধাজ্ঞার চাপে তেহরানের সঙ্গে দিল্লির তেল বাণিজ্য কার্যত থমকে গিয়েছিল। কিন্তু ২০২৬-এর বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ফের একবার পুরোনো বন্ধুর হাত ধরল সাউথ ব্লক। ভারতের এই পদক্ষেপকে আন্তর্জাতিক মহলে বড়সড় ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো অর্থ পরিশোধের পদ্ধতি। আগে ডলারের মাধ্যমে পেমেন্ট নিয়ে যে জটিলতা ছিল, এবার তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিশেষ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতীয় মুদ্রা অর্থাৎ ‘রুপি’ অথবা বিকল্প বিনিময় প্রথার মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হচ্ছে। এর ফলে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডারে চাপ কমবে এবং দেশের বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। একদিকে রাশিয়ার পর এবার ইরানের তেল—সব মিলিয়ে ভারতের জ্বালানি নিরাপত্তা এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত।