২০২১ বনাম ২০২৬: ৫ বছরে কত বাড়ল শুভেন্দু অধিকারীর সম্পত্তি? হলফনামার তথ্য দেখে চোখ কপালে উঠবে!

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে এবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবারই তিনি নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আর সেই মনোনয়নের সাথে দেওয়া নির্বাচনী হলফনামাতেই (Affidavit) উঠে এসেছে তাঁর বর্তমান আর্থিক পরিস্থিতির বিশদ চিত্র। গত পাঁচ বছরের আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, শুভেন্দুর বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, ২০২১ সালে নন্দীগ্রাম থেকে লড়ার সময় শুভেন্দুর ঘোষিত সম্পত্তির তুলনায় ২০২৬-এ তাঁর স্থাবর সম্পত্তির (Immovable Assets) পরিমাণ বেড়েছে। বর্তমানে তাঁর হলফনামায় উল্লেখ করা মামলার সংখ্যাও শূন্য থেকে লাফিয়ে ২৯-এ পৌঁছেছে। যদিও স্থাবর সম্পত্তি বাড়লেও, তাঁর অস্থাবর সম্পত্তি অর্থাৎ হাতে থাকা নগদ বা ব্যাঙ্ক ব্যালেন্সের পরিমাণ গতবারের তুলনায় কিছুটা কমেছে। আয়কর রিটার্ন বলছে, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর যা বার্ষিক আয় ছিল, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে তা ক্রমবর্ধমান। হলফনামার এই তথ্য নিয়ে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, কারণ নন্দীগ্রামের লড়াই এবার সরাসরি ভবানীপুরের মাটিতে আছড়ে পড়ছে।