ভাড়া হবে রণবীর-আলিয়ার পুরনো আস্তানা! পালি হিলের বিলাসবহুল ফ্ল্যাটের মাসিক ভাড়া শুনলে অবাক হবেন!

বি-টাউনের তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের জীবনের অনেক রঙিন স্মৃতি জড়িয়ে আছে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকার ‘বাস্তু’ আবাসনের সেই ফ্ল্যাটটিতে। শোনা যায়, আলিয়া-রণবীরের বিয়ের সাক্ষীও ছিল এই বাড়িটি। তবে বর্তমানে সপরিবার নতুন ঠিকানায় (কৃষ্ণ রাজ বাংলো) চলে যাওয়ায়, নিজের পুরনো ফ্ল্যাটটি আর খালি ফেলে রাখেননি অভিনেতা। বরং সেটিকে মাসিক ১১ লক্ষ টাকার বিনিময়ে দীর্ঘমেয়াদী ভাড়ায় দিয়ে দিয়েছেন রণবীর।

জানা গেছে, পালি হিলের এই বিলাসবহুল ফ্ল্যাটটি ২০২৬ সালের ১৯ মে আনুষ্ঠানিকভাবে লিজ দেওয়া হয়েছে। আদিত্য শুক্লা নামে এক ব্যক্তি আগামী ৫ বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য ভাড়া গুনতে হবে ১১ লক্ষ টাকা। এছাড়াও, নিরাপত্তা জমা (security deposit) হিসেবে জমা দিতে হয়েছে ৪৫ লক্ষ টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে রণবীর কাপুর প্রায় ৩২ কোটি টাকা দিয়ে এই ২৪৬০ বর্গফুটের ফ্ল্যাটটি কিনেছিলেন। গৌরী খানের নকশায় সাজানো এই ফ্ল্যাটটি রণবীর ও আলিয়ার সম্পর্কের শুরুর দিকের অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী। তবে এখন তাঁরা কাপুর পরিবারের পৈত্রিক বাসভবন ‘কৃষ্ণ রাজ বাংলো’-তে স্থায়ীভাবে বসবাস করছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy