বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কার? এক ঝলকে দেখেনিন সেরা ৭ দেশের তালিকা

যুদ্ধজাহাজের আধুনিকীকরণ, লজিস্টিক ও সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে প্রস্তুতকৃত গ্লোবাল ফায়ারপাওয়ারের ‘ট্রু ভ্যালু রেটিং’ অনুযায়ী ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় ভারত সপ্তম স্থানে রয়েছে।
১. মার্কিন যুক্তরাষ্ট্র: বিশ্বের বৃহত্তম নৌবহরের অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ট্রু ভ্যালু রেটিং’ ৩২৩.৯। তাদের নৌবাহিনীতে রয়েছে ২৩২টি সক্রিয় ইউনিট, যার মধ্যে আছে ১১টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ৬৮টি সাবমেরিন।
২. চীন: সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি ইউনিট (৪০৫টি) রয়েছে চীনের। তাদের ‘ট্রু ভ্যালু রেটিং’ ৩১৯.৮। এর মধ্যে রয়েছে ৩টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ৭৩টি সাবমেরিন।
৩. রাশিয়া: ৩২৯ বছরের পুরোনো এই নৌবাহিনীর সক্রিয় ইউনিট সংখ্যা ২৮৩। ‘ট্রু ভ্যালু রেটিং’ ২৪২.৩। তাদের রয়েছে ১টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ৫৮টি সাবমেরিন।
৪. ইন্দোনেশিয়া: এই তালিকায় চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে রয়েছে ৪টি সাবমেরিন এবং ২০৯টি ফ্লিট কোর ইউনিট। দেশটির ‘ট্রু ভ্যালু রেটিং’ ১৩৭.৩।
৫. দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়া পঞ্চম স্থানে রয়েছে ১৪৭টি ইউনিট নিয়ে। তাদের বহরে রয়েছে ২১টি সাবমেরিন। দেশটির ‘ট্রু ভ্যালু রেটিং’ ১২২.৯।
৬. জাপান: জাপানের নৌবাহিনীতে রয়েছে ১০৩টি ইউনিট, যার মধ্যে ২টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ২২টি সাবমেরিন রয়েছে। তাদের ‘ট্রু ভ্যালু রেটিং’ ১২১.৩।
৭. ভারত: ভারতীয় নৌবাহিনীতে মোট ১০০টি ইউনিট রয়েছে। এর মধ্যে ২টি এয়ারক্রাফট ক্যারিয়ার, ১৯টি সাবমেরিন এবং ৭৪টি ফ্লিট কোর ইউনিট রয়েছে। ভারতের ‘ট্রু ভ্যালু রেটিং’ ১০০.৫।
প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। স্পেনের ‘ইন্দ্রা’ এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস যৌথভাবে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করেছে প্রথম দেশীয় 3D বিমান নজরদারি রাডার ‘ল্যাঞ্জা-এন’। এটি একটি যুদ্ধজাহাজে বসানো হয়েছে এবং এটি শত্রুর ড্রোন, জেট ও ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার দিকে এটি একটি বড় পদক্ষেপ।