বিয়ের আসরে হাতেনাতে ধরা! স্মৃতি-পলাশের ভাঙা সম্পর্ক কি ফের জোড়া লাগছে?

ভারতীয় ক্রিকেটের পোস্টার গার্ল স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের হাই-প্রোফাইল বিয়ের বিচ্ছেদ কি মিটে গেল? সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় পলাশের বোন পলক মুচ্ছল ও স্বামী মিথুনকে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার সঙ্গে দেখা যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পলক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মৃতির বাবার পা ছুঁয়ে প্রণাম করছেন। যা দেখে নেটপাড়ার প্রশ্ন— তবে কি সব তিক্ততা ভুলে ফের এক হচ্ছে দুই পরিবার?

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ নভেম্বর সাঙ্গলিতে স্মৃতি ও পলাশের ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। স্মৃতির বন্ধু বিজ্ঞান মানে অভিযোগ করেছিলেন, পলাশকে অন্য মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হয়েছিল, এমনকি তাঁকে ভারতীয় ক্রিকেটাররা মারধরও করেন। যদিও পলাশ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। মান্ধানা নিজেও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়ে বিচ্ছেদ নিশ্চিত করেছিলেন। তবে এই সাম্প্রতিক পারিবারিক সাক্ষাৎ ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন ভিডিওটি পুরনো, আবার কেউ বলছেন— সব গ্লানি মুছে হয়তো নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে এই ভাইরাল ভিডিও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy