বিধায়কের উপহার, পাতে মাছ ও বড় রাজভোগ! ব্রজমোহন প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা খুশি, উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ

বৃহস্পতিবার আচমকাই নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের একটি স্কুলে ঢুকে মিড ডে মিলের খবরাখবর নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ব্রজমোহন প্রাইমারি স্কুলের সেই খুদে পড়ুয়াদের জন্য আজ, শুক্রবার, শুভেন্দু অধিকারী পাঠালেন বিশেষ উপহার—মাছ এবং বড় বড় রাজভোগ মিষ্টি!
স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর পাঠানো এই বিশেষ পদগুলি শুক্রবারের মিড ডে মিলের মেনু তালিকায় যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সবাই। পাতে মাছ ও মিষ্টি রাজভোগ পেয়ে খুশি স্কুলের প্রায় দুশোর বেশি পড়ুয়া। খুশি স্কুল কর্তৃপক্ষও।
খোঁজখবরের পরই স্পেশাল মেনু
গতকাল নন্দীগ্রামে এসে শুভেন্দু অধিকারী ব্রজমোহন প্রাইমারি স্কুল পরিদর্শন করেছিলেন। শুধু পরিদর্শনই নয়, মিড ডে মিলের বিষয় নিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিয়েছিলেন। রাধুনি থেকে পড়ুয়া—সবার কাছ থেকেই তিনি জানতে চেয়েছিলেন কেমন হয় খাওয়া দাওয়া ও পড়াশোনা।
তাঁর খোঁজখবরের পরই আজ বিধায়কের পক্ষ থেকে স্কুলের সকলের জন্য রাজভোগ আর মাছ পাঠানো হয়। রান্না করে মিড ডে মিলের খাওয়ারে তা পরিবেশন করা হয়।
আজকের মিড ডে মিলের মেনু ছিল:
ভাত
ডাল
সবজি
চাটনি
মাছ
রাজভোগ
শিক্ষিকা, রাধুনি এবং ছাত্রছাত্রীরা সবাই বিধায়কের এই উদ্যোগে দারুণ খুশি।