ফটোগ্রাফির দুনিয়া কাঁপাতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৭ আলট্রা! ক্যামেরার গোপন ফিচার ফাঁস হতেই হইচই

টেক বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের দুনিয়ায় স্যামসাংয়ের আলট্রা সিরিজ বরাবরই ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এখনও গ্যালাক্সি এস২৬ আলট্রার রেশ কাটতে না কাটতেই আগামী বছর বাজারে আসতে চলা পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস— স্যামসাং গ্যালাক্সি এস২৭ আলট্রা (Samsung Galaxy S27 Ultra) সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। প্রখ্যাত টিপস্টারদের হাত ধরে সামনে আসা এই লিক হওয়া তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের আসন্ন এই সুপারফোনে ক্যামেরার ক্ষেত্রে এক বিরাট এবং অবিশ্বাস্য আপগ্রেড দেখতে চলেছেন প্রযুক্তিপ্রেমীরা।

ফাঁস হওয়া প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গ্যালাক্সি এস২৭ আলট্রার ক্যামেরা সেটআপে সবচেয়ে বড় চমক হিসেবে থাকতে পারে দুটি ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি, উন্নত ছবি তোলার জন্য নতুন কাস্টমাইজড প্রযুক্তি সহ একটি অত্যাধুনিক ISOCELL HP6 সেন্সর ব্যবহার করা হতে পারে। শুধু মেগাপিক্সেলের লড়াই নয়, জুমের ক্ষেত্রেও থাকছে বড়সড় আপডেট। ফোনটিতে ৫এক্স অপটিক্যাল জুমসহ একটি শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এমনকি ছবির কালার টোনেও পরিবর্তন এনে শীতল টোনের বদলে কিছুটা উষ্ণ বা ন্যাচারাল রঙের টোন ফুটিয়ে তোলার ওপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট।

ব্যাটারি ও অন্যান্য শক্তিশালী স্পেসিফিকেশন: শুধু ক্যামেরা নয়, পারফরম্যান্সের দিক থেকেও ডিভাইসটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির। গুঞ্জন রয়েছে, গ্যালাক্সি এস২৭ আলট্রা মডেলে মিলতে পারে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং দীর্ঘ ব্যাকআপ নিশ্চিত করতে একটি বিশাল ৫,৭০০ এমএএইচ (5,700 mAh) ক্ষমতার ব্যাটারি। যদিও স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফিচারগুলি এখনও নিশ্চিত করা হয়নি, তবে লিক হওয়া তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে গ্যাজেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Pratik Saha
  • Pratik Saha