প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে নজিরবিহীন ঘটনা! ৭০ ফুট ছবি এঁকে তাক লাগাল ছাত্রছাত্রীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে মোরাদাবাদের স্কুল পড়ুয়ারা। স্থানীয় একটি স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে ৭৫ ফুট লম্বা একটি বিশাল প্রতিকৃতি তৈরি করেছে, যেখানে প্রধানমন্ত্রী এবং তার মায়ের ছবি রয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে এই বিশেষ চিত্রাঙ্কনটি দেখতে স্থানীয়দের ভিড় উপচে পড়ে। স্কুলের শিক্ষকদের মতে, ছাত্রছাত্রীদের তৈরি করা এই বিশাল প্রতিকৃতি কেবল শ্রদ্ধাজ্ঞাপনই নয়, এটি তাদের জন্য একটি অনুপ্রেরণাও। এই ধরনের সৃজনশীল কাজের মাধ্যমে পড়ুয়ারা তাদের দক্ষতা এবং সম্মান প্রদর্শন করতে পেরেছে