প্রতি সেকেন্ডে কোটি টাকা আয়! এক নজরে দেখে নিন টেক জায়ান্ট গুগলের অবিশ্বাস্য আর্থিক সাম্রাজ্য

আজকাল আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে গুগল। সকাল থেকে রাত পর্যন্ত ইউটিউব দেখা, জিমেইল চেক করা কিংবা যেকোনো তথ্যের সন্ধানে সার্চ ইঞ্জিন হিসেবে আমাদের প্রথম ভরসা এই টেক জায়ান্ট। কিন্তু যে গুগল আমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিমিষে হাতের মুঠোয় এনে দেয়, সেই সংস্থার আসল আর্থিক শক্তি কতটা? বিশ্বজুড়ে রাজত্ব করা এই টেক জায়ান্টের দৈনিক, মাসিক বা বার্ষিক আয় শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। আসুন জেনে নেওয়া যাক গুগলের আর্থিক সাম্রাজ্যের নেপথ্যের কিছু অজানা ও চমকপ্রদ তথ্য। গুগলের মূল বা পেরেন্ট কোম্পানির নাম হলো অ্যালফাবেট (Alphabet)। সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অ্যালফাবেটের বার্ষিক আয় প্রায় ৩৪ লক্ষ কোটি টাকারও বেশি। শেয়ার বাজারেও এই কোম্পানির শেয়ারের কদর আকাশছোঁয়া। বিশ্বজুড়ে অন্যতম প্রভাবশালী এবং শক্তিশালী টেক কোম্পানি হিসেবে অ্যালফাবেটের বাজার মূল্য এখন প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে যাওয়ার পথে। মূলত বহুমুখী ব্যবসায়িক মডেল এবং প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনের কারণেই এই বিশাল আর্থিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বিশ্লেষণ করলে দেখা যায়, গুগলের বার্ষিক আয় প্রায় ২৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের হিসাব করলে অবাক হতে হয় যে, প্রতি ঘণ্টায় গুগলের আয় প্রায় ২৮৫ কোটি টাকা। অর্থাৎ, মাত্র ১২ থেকে ১৩ সেকেন্ডের মধ্যেই গুগল এক কোটি টাকা আয় করে ফেলে। এই অবিশ্বাস্য গতির আর্থিক বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখে অনলাইন বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং। গুগল তাদের সার্চ ইঞ্জিন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন থেকেই সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে থাকে।বিজ্ঞাপনের পাশাপাশি গুগলের আয়ের অন্যান্য বড় উৎসগুলির মধ্যে রয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব, গুগল ক্লাউড, প্লে স্টোর এবং বিভিন্ন প্রিমিয়াম পরিষেবা। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির দুনিয়ায় গুগল নতুন দিগন্ত উন্মোচন করেছে। এআই-সংক্রান্ত বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবা থেকেও কোম্পানিটির অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে অর্থ জমা হচ্ছে। প্রযুক্তির ছোঁয়া আর সঠিক ব্যবসায়িক কৌশলের জেরে গুগল আজ বিশ্ব অর্থনীতিতে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty