প্রতিদিনের রুটি নিয়ে এই অজানা সত্যিগুলি জানেন কি? আসল ইংরেজি নামটাই বা কী?

প্রতিদিনের ডায়েটে রুটি অত্যন্ত সাধারণ হলেও একে ঘিরে কৌতূহলের শেষ নেই। দেশের বিভিন্ন প্রান্তে এর নানা নাম— উত্তর ভারতে চাপাটি বা ফুলকা। দোকানের নানা আটার মধ্যে মধ্যপ্রদেশের ‘শরবতী গম’ গুণমান ও স্বাদে সেরা। গমে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং কার্বোহাইড্রেট দীর্ঘক্ষণ এনার্জি জোগায়। বর্তমান যুগে মাল্টিগ্রেন আটা বা জোয়ার, বাজরা, রাগি ও ভুট্টার রুটিও বেশ জনপ্রিয়।
পুষ্টিগুণের বিচারে রুটিকে ‘এনার্জির পাওয়ার হাউস’ বলা চলে। একটি সাধারণ রুটিতে ৩-৪ গ্রাম প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা ভাতের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। গরম তাওয়ায় রুটি গোল হয়ে ফুলে ওঠার পেছনে রয়েছে বিজ্ঞান। আটা মাখার পর সেঁকার সময় ভেতরের জলীয় অংশ বাষ্পে পরিণত হয় এবং গ্লুটেনের জালে আটকে ফুলে ওঠে।
সবশেষে সবচেয়ে চর্চিত প্রশ্ন— এর আসল ইংরেজি নাম কী? অনেকে একে মেক্সিকান ‘টর্টিলা’ মনে করলেও তা ভুল। বিশ্বজুড়ে এটি ‘ইন্ডিয়ান ফ্ল্যাট ব্রেড’ বা ‘ফ্ল্যাট ব্রেড’ নামে পরিচিত।