পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা! পুলিশ স্টেশন লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ফের মাথাচাড়া দিল জঙ্গী আতঙ্ক। বৃহস্পতিবার গভীর রাতে বান্নু জেলার ডোমেল তেহসিল এলাকায় একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সজোরে পুলিশ স্টেশনে ধাক্কা মারে আত্মঘাতী জঙ্গী। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্টেশনের পাশাপাশি আশপাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই নৃশংস হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ জন মহিলা এবং ১টি শিশু রয়েছে। এছাড়াও অন্তত ৪ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই এলাকায় ব্যাপক গুলির লড়াইয়ের শব্দ শোনা যায়, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই ছক কষেছিল জঙ্গীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy