আপনার মোবাইল নম্বরই কি আপনার ভাগ্য বদলাবে? সংখ্যাতত্ত্বের এই গোপন ফন্দি জানলে চমকে যাবেন!

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, আপনার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি কি জানেন, আপনার মোবাইল নম্বর আপনার ভাগ্য এবং মানসিক অবস্থার ওপর কতটা প্রভাব ফেলে? সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুযায়ী, মোবাইল নম্বরের প্রতিটি সংখ্যার কম্পন আপনার জীবনকে ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে নম্বরের শেষ চারটি সংখ্যার বিন্যাস আপনার ধন-সম্পদ ও খ্যাতির পথ প্রশস্ত করতে পারে।

সংখ্যাতত্ত্ববিদদের মতে, মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা যদি আরোহী ক্রমে থাকে (যেমন—৬৭৮৯), তবে তা অত্যন্ত শুভ। এছাড়া নম্বরের শেষে ২৫ বা ৫২ থাকা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। ৫ সংখ্যাটি বুধের প্রতীক, যা বুদ্ধি ও ব্যবসায়িক সাফল্য আনে। অন্যদিকে ২ সংখ্যাটি চন্দ্রের প্রতীক, যা সৃজনশীলতা বৃদ্ধি করে। এই দুইয়ের সংমিশ্রণ মানসিক চাপ কমিয়ে জীবনে ভারসাম্য বজায় রাখে।

এমনকি বড় কর্পোরেট সংস্থাগুলোর নম্বরের শেষেও প্রায়ই ‘অ্যাঞ্জেল নাম্বার’ (যেমন—৮৮৮৮) দেখা যায়, যার যোগফল ৫-এ এসে দাঁড়ায়। যাঁদের নম্বরের শেষে ২৫ বা ৫২ থাকে, তাঁরা সাধারণত আধ্যাত্মিক ও মানসিকভাবে সুখী হন। তাই নতুন সিম কার্ড নেওয়ার আগে আপনার রুট ও ডেস্টিনি নম্বরের সাথে মিলিয়ে সঠিক সংখ্যা বেছে নেওয়া অত্যন্ত জরুরি।