পহেলা বৈশাখে বড় ধামাকা! এক কার্ডেই মিলবে সার, বীজ ও লোন—জানুন আবেদনের যোগ্যতা

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিল বিএনপি সরকার। ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মাথায় বাংলাদেশে চালু হতে যাচ্ছে ঐতিহাসিক ‘কৃষক কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশক কেনা থেকে শুরু করে সহজ শর্তে ঋণ ও বিমা সুবিধা পাবেন। আগামী মঙ্গলবার পহেলা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

কারা পাবেন এই কার্ড? সরকার কৃষকদের পাঁচটি নির্দিষ্ট শ্রেণিতে ভাগ করেছে:

  • ভূমিহীন: ৫ শতকের কম জমি।

  • প্রান্তিক: ৫ থেকে ৪৯ শতক জমি।

  • ক্ষুদ্র: ৫০ থেকে ২৪৯ শতক জমি।

  • মাঝারি: ২৫০ থেকে ৭৪৯ শতক জমি।

  • বড় কৃষক: ৭৫০ শতকের বেশি জমির মালিক।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, শুধু ধান চাষি নয়, মৎস্যজীবী, গবাদি পশু খামারি এবং লবণ চাষিরাও এই কার্ডের আওতায় আসবেন।

সরাসরি টাকা পাবেন যারা: সব কার্ডধারী নগদ অর্থ না পেলেও ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বছরে অন্তত ২,৫০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকা লেনদেন হবে এবং কার্ডটি ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে।

প্রথম ধাপে কোথায় কোথায় বিতরণ? প্রাথমিকভাবে ১০টি জেলার ১১টি উপজেলায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। এর মধ্যে টাঙ্গাইল, বগুড়া, পঞ্চগড়, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, রাজবাড়ি, মৌলভিবাজার এবং জামালপুরের নির্দিষ্ট কিছু ব্লক রয়েছে। কুমিল্লায় বিতরণ শুরু হবে ১৭ই এপ্রিল।

সরকার আশ্বস্ত করেছে যে, এই কার্ড বিতরণ হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত। ডিজিটাল পিওএস মেশিনের মাধ্যমে ডিলারদের কাছ থেকে কৃষকরা সরাসরি সুবিধা গ্রহণ করতে পারবেন, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy