নৃশংসতা! গরক্ষপুরে NEET পরীক্ষার্থীকে ধাওয়া করে মুখে গুলি, ধৃত আরও এক

উত্তর প্রদেশের গোরক্ষপুরে এক ভয়াবহ ঘটনায় পশু পাচারকারীদের হাতে নৃশংসভাবে খুন হলেন এক NEET পরীক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম দীপক গুপ্ত। তাঁকে মুখে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বিহারের গোপালগঞ্জ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ। গ্রামবাসীরা একদল পশু পাচারকারীকে গরু-মোষ চুরি করতে দেখে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় পশু পাচারকারীদের ধাওয়া করলে তারা এক ছাত্রকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় এবং এক ঘণ্টা ধরে তাড়া করার পর মুখে গুলি করে হত্যা করে।

এরপরই গ্রামবাসীরা হাতে-নাতে এক পশু পাচারকারীকে ধরে ফেলেন এবং তাকে গণপিটুনি দেন। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।