প্রধানমন্ত্রী মোদীর প্রিয় খাবার কী? জন্মদিনেই জেনে নিন তাঁর পছন্দের মেনু

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। দেশজুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। কিন্তু মোদীর জন্মদিনেই জেনে নিন, দেশের প্রধানমন্ত্রীর প্রিয় খাবারগুলো কী কী। তাঁর খাদ্যতালিকা অত্যন্ত সাধারণ হলেও কিছু বিশেষ খাবার তাঁর খুবই পছন্দের।

প্রধানমন্ত্রীর প্রিয় পদগুলো কী?
খিচুড়ি: শোনা যায়, বাঙালিদের মতোই নরেন্দ্র মোদীরও প্রিয় খাবার খিচুড়ি। বিশেষত, গুজরাটে থাকাকালীন তিনি তাঁর মায়ের হাতের নিরামিষ খিচুড়ি খেতে খুবই ভালোবাসতেন।

মাশরুম: দিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাশরুম খেতে পছন্দ করেন। যদিও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা এই মাশরুমের দাম নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন।

ধোকলা: অন্য গুজরাটিদের মতোই প্রধানমন্ত্রী মোদীর প্রিয় খাবারের তালিকায় রয়েছে ধোকলা। সুজি বা বেসন দিয়ে তৈরি এই পদটি তাঁর অন্যতম পছন্দের খাবার।

ভাত-ডাল-রুটি: মোদী একজন সাধারণ মানুষ, তাই সাধারণ খাবারেই তাঁর বেশি আগ্রহ। তিনি সাধারণ ভাত, ডাল, রুটি, সবজি ও স্যালাড খেতে পছন্দ করেন। তিনি নিরামিষভোজী।

শ্রীখণ্ড: মিষ্টিমুখ করতেও ভালোবাসেন মোদী। তাঁর প্রিয় মিষ্টি হলো শ্রীখণ্ড, যা গুজরাটের একটি জনপ্রিয় পদ। এটি মূলত দই, এলাচ এবং অন্যান্য ফল দিয়ে তৈরি হয়।

নরেন্দ্র মোদীর এই সাধারণ খাদ্যতালিকাই প্রমাণ করে যে, তিনি তাঁর মাটির সঙ্গে কতটা যুক্ত।