নতুন পরীক্ষায়ও দুর্নীতি! ১৫ নম্বরের গোলকধাঁধায় চাকরি বিক্রি হবে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

দু’দফায় নতুন করে যে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে, তাতেও দুর্নীতির সম্ভাবনা রয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি দাবি করেন, এই পরীক্ষায় প্রার্থীদের প্রকৃত যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে না, বরং অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পাবে।

শুভেন্দু অধিকারী বলেন, “ওরা সবাইকে পাশ করাতে চাইছে। পাশের হার অস্বাভাবিকভাবে বেশি হবে। কারণ, ওদের হাতে ১৫ নম্বর রয়েছে। সেই নম্বরকে ঘিরেই হবে নতুন দুর্নীতি।” তার মতে, এই ১৫ নম্বরকে ব্যবহার করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হবে এবং যারা অযোগ্য, তারা টাকার বিনিময়ে সুবিধা পাবে।

বিরোধী দলনেতার এই মন্তব্যে আবারও শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পুরনো কেলেঙ্কারির ছায়া দেখা যাচ্ছে। শুভেন্দুর বক্তব্যে অনেকে আশঙ্কা করছেন, এই নতুন নিয়োগ প্রক্রিয়াও ফের একবার বড় ধরনের বিতর্কের জন্ম দিতে পারে।