দীপাবলি ও ছটপুজোয় বাড়ি ফেরা সহজ! হাওড়া-শিয়ালদহ থেকে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় আলোর উৎসব দীপাবলি এবং ছটপুজোর প্রস্তুতি। উৎসবের এই মরসুমে বহু মানুষ বেড়াতে যান বা কর্মসূত্রে শহরের বাইরে থাকা বহু মানুষ বাড়ি ফেরেন। এই অতিরিক্ত যাত্রীদের চাপ সামাল দিতে এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপাবলি এবং ছটপুজো উপলক্ষে হাওড়া ও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকে একাধিক পূজা স্পেশাল ট্রেন (Puja Special Train) চালানো হবে। উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এই অতিরিক্ত ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন কোন রুটে চলবে বিশেষ ট্রেন?

পূর্ব রেলের এই বিশেষ ট্রেনগুলি মূলত উত্তর ও দক্ষিণ ভারতের দিকে যাবে। হাওড়া ও শিয়ালদহ থেকে এই ট্রেনগুলি দিঘা, এনজেপি (NJP), রাঁচি, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের উদ্দেশ্যে ছাড়বে। এছাড়াও দক্ষিণ ভারতের কিছু স্টেশনের জন্যও অতিরিক্ত ট্রেন চালানো হতে পারে।

কবে জানা যাবে সময়সূচি?

যদিও স্পেশাল ট্রেনগুলির যাত্রাপথ নির্দিষ্ট হলেও, রেলওয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ট্রেনগুলির সময়সূচি ও টিকিট বুকিং-এর বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে খুব শীঘ্রই পূর্ব রেলের পক্ষ থেকে উৎসবের এই বিশেষ ট্রেনগুলির সমস্ত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই অতিরিক্ত ট্রেনগুলি চালু হলে পুজোর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় ও দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।