‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে!’-জেনেনিন ফ্ল্যাটের আসল দাম কত?

রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং দল বদলে NCPI-তে যোগ দেওয়া—সব মিলিয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে সম্প্রতি কল্যাণের বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডার জেরে রচনার একটি মন্তব্য তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জুগিয়েছে।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিতে গিয়ে রচনা বলেন, “আমিই একমাত্র অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। সাতটি ভাষায় ১৫০টি ছবি করেছি। আরবানাতে থাকতে গেলে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, তবে TMC করে নয়।”

ভাইরাল রচনার মন্তব্যের জেরে নেটপাড়ায় ঝড়:

রচনার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিম ও ট্রোলিং। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও কটাক্ষ করে লেখেন, “শুনলাম কে নাকি বলেছে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাশ করলে তবেই আরবানায় চান্স পাওয়া যায়!” সাধারণ নেটিজেনরা বলছেন, অভিনেত্রী হিসেবে তাঁর সফল কেরিয়ার থাকতে পারে, কিন্তু আরবানার মতো অভিজাত ফ্ল্যাটে থাকা মানেই যে তা অন্য কারওর চেয়ে ‘যোগ্যতর’, এই দম্ভ শোভন নয়।

আরবানা ফ্ল্যাটের আসল রহস্য কী? দক্ষিণ কলকাতার আনন্দপুরের বিলাসবহুল ‘আরবানা’ কমপ্লেক্সের ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া। এখানে ৭টি টাওয়ার রয়েছে, যার মধ্যে ২ ও ৩ নম্বর টাওয়ারের ফ্ল্যাটগুলি প্রিমিয়াম মানের। প্রতিটি ফ্ল্যাট প্রায় ৫,০০০ স্কোয়্যার ফিটের এবং দাম ১৩ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • এই টাওয়ারেই কেবল রচনা বন্দ্যোপাধ্যায় নন, থাকেন দেব, রাজ-শুভশ্রী, শ্রাবন্তী, অরিন্দম শীল ও নামজাদা শিল্পপতিরা।

  • সাধারণ মানুষের প্রশ্ন, যারা কঠোর পরিশ্রম করে নিজেদের ক্যারিয়ার গড়েছেন, তাঁদের অনেকেরই ফ্ল্যাট রয়েছে আরবানায়। সেখানে বসে এই ধরনের ‘অভিজাততন্ত্র’ বা দম্ভ প্রদর্শন করা কতটা সমীচীন?

তৃণমূল সাংসদ হিসেবে থাকাকালীন দলের দুর্নীতির বিষয়গুলো এড়িয়ে গিয়ে, এখন দল বদলে এই ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন নেটিজেনরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রচনার এই ‘সুপিরিয়র কমপ্লেক্স’ বা নাকউঁচু মনোভাব তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হিতে বিপরীত হতে পারে।