দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় শোকপ্রকাশ! মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সমাজমাধ্যম ‘এক্স’ (সাবেক ট্যুইটার) বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।”

কেন উদ্বিগ্ন কেন্দ্র? নিবিড় পর্যবেক্ষণে দার্জিলিং
ভারী বৃষ্টিপাত ও লাগাতার ভূমিধসের আবহে এই সেতু দুর্ঘটনা ঘটায় দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও জানিয়েছেন, “ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসের প্রেক্ষাপটে দার্জিলিং এবং আশপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় একাধিক সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কেন্দ্র ও রাজ্য প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।