দামের ওঠাপড়ায় নাজেহাল ক্রেতা! জিএসটি যোগ করলে আজ কলকাতায় কত চলছে ২৪ ক্যারেট সোনার দাম?

যে কোনো অনুষ্ঠানে উপহার বা পছন্দের বিনিয়োগ হিসেবে সোনার প্রতি বাঙালির আকর্ষণ চিরকালীন। লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই এখন সকলে ধনতেরস ও কালীপুজোর অপেক্ষায়। এই সময় সোনা কেনার প্রবণতা বাড়লেও, গত মাসখানেক ধরে সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে।

দেশের এক এক জায়গায় সোনা-রুপোর দর প্রায় প্রতিদিনই ওঠানামা করে। তাই দোকানে যাওয়ার আগে বাজারদর যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ ৭ অক্টোবর বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে, তা এক নজরে দেখে নিন:

এক নজরে আজকের সোনার দাম (৭ অক্টোবর, জিএসটি ছাড়া)
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২,০০১
২২ ক্যারেট (গয়না কিনতে গেলে) ১ গ্রাম ১১,৪০০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১০,৯২০
১৮ ক্যারেট ১ গ্রাম ৯,৩৬০
রুপো (৯৯৯) ১ কেজি ১৫,০,৩২৫

দ্রষ্টব্য: *উপরে দেওয়া এই রেট চার্টের সাথে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে। এছাড়াও গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ যোগ হবে।

🔍 খাঁটি সোনা চিনবেন কীভাবে? হলমার্ক ও ক্যারেটের নিয়ম
সোনার গয়না কেনার সময় তার খাঁটিত্ব পরীক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোনার বিশুদ্ধতা ক্যারাটের উপর নির্ভর করে:

২৪ ক্যারেট (Karat): এটি সবচেয়ে খাঁটি সোনা হয়। এর অর্থ এই সোনায় অন্য কোনো ধাতু মেশানো নেই। তবে এই সোনা নরম হওয়ায় এটি দিয়ে সাধারণত গয়না তৈরি হয় না।

২২ ক্যারেট (Karat): এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি হয়। এই সোনায় সোনার পাশাপাশি খাদ মেশানো থাকে, যাতে গয়না মজবুত হয়।

১৮ ক্যারেট (Karat): এই সোনায় ৭৫ শতাংশ সোনা এবং ২৫ শতাংশ অন্য ধাতু (যেমন রূপো বা তামা) থাকে। হীরে বা সেটিংয়ের গয়না তৈরির জন্য এই ক্যারেটের সোনা ব্যবহৃত হয়।

গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে কী ধাতু মেশানো হচ্ছে, তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়, আর রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।