চাকরি থেকে ব্যবসা—সব জায়গায় চরম সংকট! শনির খক্ষ নেমে আসছে কাদের কপালে? জেনে নিন এখনই

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখে কর্মফলদাতা শনিদেব তাঁর নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। এদিন শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন এবং আগামী ৯ অক্টোবর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। জ্যোতিষবিদদের মতে, শনির এই নক্ষত্র বদল সমস্ত রাশির ওপর কমবেশি প্রভাব ফেললেও বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকার জীবনে অত্যন্ত কঠিন সময় নিয়ে আসতে পারে। টাকা-পয়সা, চাকরি কিংবা ব্যবসা—প্রতিটি ক্ষেত্রেই বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই বিশেষ সময়টিতে সংশ্লিষ্ট রাশিগুলির জাতকদের অত্যন্ত সতর্ক ও বিচক্ষণ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস অনুযায়ী, শনির রেবতী নক্ষত্র প্রবেশের ফলে সবচেয়ে বেশি প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে পারেন মেষ রাশির জাতকরা। এই সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। তাই যেকোনো জায়গায় টাকা বিনিয়োগ করার আগে শতবার ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, কর্মজীবী বা চাকরিজীবীদের অফিসে কাজের চাপ হঠাৎ করে বহুগুণ বেড়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো বড় বা কেরিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, অন্যথায় বড়সড় খেসারত দিতে হতে পারে।
এই তালিকায় দ্বিতীয় নামটি হলো কর্কট রাশি। শনির নক্ষত্র পরিবর্তনের জেরে কর্কট রাশির জাতকদের মানসিক চাপ ও অস্থিরতা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেতে পারে। মনকে শান্ত রাখা এবং যেকোনো পরিস্থিতিতে অতিরিক্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার কঠোর পরামর্শ দিয়েছেন জ্যোতিষী বিশেষজ্ঞরা। বিশেষ করে যাঁরা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য এখনই উপযুক্ত সময় নয়; বরং পরিস্থিতি অনুকূলে আসা পর্যন্ত কিছুটা অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।
তালিকায় থাকা তৃতীয় রাশিটি হলো বৃশ্চিক। শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে চরম বিভ্রান্তি তৈরি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করা আবশ্যক। অযথা বা অপ্রয়োজনীয় খরচ ছাঁটাই করে আয় অনুযায়ী কঠোর বাজেট তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত পদোন্নতির জন্য এই মুহূর্তে আরও কিছুটা দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রের এই গণনা সম্পূর্ণভাবে বিশ্বাস ও প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে তৈরি, যার কোনো বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই। যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।