গোল্ডেন শিমারি স্কার্ট ও স্প্যাগেটি টপে ঝড় তুললেন শ্রাবন্তী, কাজল কালো চোখের মোডা়য় মজেছে নেটপাড়া

টলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি নায়িকা হিসেবে পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে দর্শকদের কৌতূহলের শেষ নেই। তাঁর পেশাগত সাফল্য থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—সব নিয়েই অনুরাগীদের মধ্যে চর্চা লেগেই থাকে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা লুকে ধরা দেন নায়িকা। তবে সম্প্রতি তাঁর যে রূপের ঝলক সামনে এসেছে, তাতে রীতিমতো উষ্ণতার পারদ চড়েছে নেটপাড়ায়। কাজল কালো চোখ আর মোহময়ী চাহনিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নায়িকার নতুন বোল্ড লুক সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে তাঁকে একটি গোল্ডেন শিমারি মিনি স্কার্ট এবং কালো রঙের স্প্যাগেটি টপে দেখা গেছে। সাধারণত শাড়ি কিংবা নানা ধরনের ওয়েস্টার্ন পোশাকে শ্রাবন্তীকে আগেও দেখা গেলেও, এই ধরনের গ্ল্যামারাস ও আবেদনময়ী অবতারে তাঁকে খুব একটা দেখা যায়নি। ছবিগুলিতে তাঁর স্পষ্ট পোশাকের চাবুক ফিগার এবং চোখের জাদু নেটপাড়ার নজর কেড়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’ ছবিগুলি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে।

ব্যক্তিগত জীবন ও বর্তমান ব্যস্ততা পেশাগত জীবনে বহু হিট ছবি উপহার দিলেও, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে এসেছে। খুব অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। যদিও সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে সিঙ্গল মাদার হিসেবে একমাত্র পুত্র ঝিনুককে (অভিমন্যু) মানুষ করছেন তিনি। এরপর আরও দু’বার সম্পর্কে জড়ালেও তা স্থায়ী হয়নি। রাজনীতির আঙিনায় একসময় পা রাখলেও, বর্তমানে রাজনীতি থেকে কিছুটা দূরেই রয়েছেন। এখন নিজের অভিনয় ক্যরিয়ার আর মুম্বইতে গ্রুমিং ও অভিনয় প্রশিক্ষণ নেওয়া ছেলে ঝিনুকের ভবিষ্যৎ নিয়েই মূলত ব্যস্ত রয়েছেন এই জনপ্রিয় তারকা।