সিংহ রাশিতে দেবগুরুর বড় গোচর!, সোনাঝরা দিন শুরু এই ৪ রাশির

বৈদিক জ্যোতিষে গ্রহদের গুরু বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য, সমৃদ্ধি, বিবাহ এবং সন্তানের প্রধান কারক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২.০১ মিনিটে দেবগুরু বৃহস্পতি তাঁর অতিচারী গতির (স্বাভাবিকের চেয়ে কিছুটা দ্রুত গতি) কারণে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। সাধারণত বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর অবস্থান করলেও, এই বিশেষ গতির কারণে এবার কম সময়েই রাশি পরিবর্তন ঘটছে। সিংহ রাশির অধিপতি সূর্য, যিনি বৃহস্পতির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ফলে সূর্যের রাশিতে বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কর্মজীবন ও আর্থিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মুক্ত হবে। একনজরে দেখে নেওয়া যাক, এই পরিবর্তনের ফলে কাদের জীবনে সৌভাগ্য জোয়ার আসতে চলেছে।
মেষ রাশি
এই রাশিতে বৃহস্পতি পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি, জ্ঞান এবং সন্তানের ঘরে অবস্থান করবে। বিশেষ করে ছাত্রছাত্রী এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ব্যাপক সাফল্য পেতে পারেন। পাশাপাশি নববিবাহিত দম্পতিদের জীবনে সন্তান লাভের সুখবর আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া শেয়ার বাজার কিংবা পূর্বের কোনো বিনিয়োগ থেকেও অপ্রত্যাশিত আর্থিক লাভের মুখ দেখতে পারেন এই রাশির জাতকরা।
সিংহ রাশি
দেবগুরু সরাসরি এই রাশির প্রথম ঘরে বা লগ্নে গোচর করবেন। এর ফলে জাতকদের আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। সমাজ এবং কর্মক্ষেত্রে আপনাদের বিশ্বাসযোগ্যতা ও সম্মান বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন হবে। পাশাপাশি শারীরিক স্বাস্থ্যেরও লক্ষণীয় উন্নতি ঘটবে।
তুলা রাশি
দেবগুরু তুলা রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভ ও আয়ের ঘরে গোচর করবেন। এর প্রভাবে আপনার মূল ও দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি সাক্ষরিত হতে পারে এবং আয়ের একাধিক অতিরিক্ত উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরিবারের ভাই-বোনদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা লাভ করবেন।
ধনু রাশি
ধনু রাশির নিজস্ব অধিপতি স্বয়ং বৃহস্পতি, এবং এই গোচর ঘটবে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্য ও ধর্মের ঘরে। এর ফলে আপনার সুপ্ত ভাগ্য সম্পূর্ণভাবে জাগ্রত হবে এবং প্রতিটি প্রচেষ্টাতেই সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। যারা চাকুরিজীবী, তাঁরা পদোন্নতি কিংবা কাঙ্ক্ষিত স্থানে বদলি পেতে পারেন। এছাড়াও ধর্মীয় কাজকর্ম এবং তীর্থভ্রমণের প্রতি ঝোঁক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।