কাচ ভাঙা কি সত্যিই অমঙ্গল? বাস্তুশাস্ত্রে লুকিয়ে থাকা আসল রহস্য জানলে চমকে যাবেন!

সকালবেলা তাড়াহুড়ো করে জল খেতে গিয়ে কাচের গ্লাসটা হাত থেকে ফস্কে গেল? কিংবা শখের আয়নাটা আচমকা চুরমার? অনেকেরই প্রথম প্রতিক্রিয়া হয়— ‘ইশ! নির্ঘাত কোনও অমঙ্গল আছে কপালে’। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি কাচ ভাঙা অশুভ। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে একদম উল্টো কথা। কাচ ভাঙা আসলে আপনার বাড়ির জন্য একটি ‘প্রতিরক্ষা কবজ’ হিসেবে কাজ করে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে কোনও নেতিবাচক শক্তি বা অশুভ ছায়া প্রবেশ করলে কাচ বা আয়না তা নিজের মধ্যে শুষে নেয়। যখন সেই অশুভ শক্তির চাপ বাড়ে, তখনই কাচটি ভেঙে যায়। অর্থাৎ, আপনার পরিবারের ওপর আসা কোনও বড় ‘ফাঁড়া’ বা বিপদ কাচটি নিজের ওপর নিয়ে আপনাকে রক্ষা করল। এমনকি কারণ ছাড়া আয়নায় ফাটল ধরা আটকে থাকা কাজ উদ্ধার বা ধনপ্রাপ্তিরও সঙ্কেত হতে পারে। তবে মনে রাখবেন, ভাঙা কাচ বা ফাটল ধরা আয়না ঘরে রাখা চরম বাস্তুদোষ। তাই কাচ ভাঙলে বিচলিত না হয়ে চুপচাপ তা পরিষ্কার করে বাড়ি থেকে দূরে ফেলে দিন। শুভ ফল পেতে আয়না সবসময় বাড়ির উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy