কয়লা পাচার থেকে মমতার ‘ডেথ কার্ড’—খড়গপুরে বিস্ফোরক দিলীপ ঘোষ!

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ সকালে সাঁজোয়াল এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে রীতিমতো আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। আইপ্যাক (I-PAC) কর্তার গ্রেফতারি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য—প্রতিটি ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা করেন তিনি। কয়লা পাচার মামলায় বিনেশ চাণ্ডেলের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ বলেন, “তদন্ত শুরু হয়েছে, এখন অনেক কিছুই বেরোবে। দুর্নীতির টাকা দিয়ে ভয় দেখিয়ে ভোট নেওয়া আর চলবে না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গণতন্ত্র রক্ষা’র অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিলীপের পালটা দাবি, “গ্রেফতারির কোনও তিথি-নক্ষত্র হয় না। প্রমাণ পেলেই এজেন্সি ধরবে।” একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জেলে ঢোকানো বা গুলি করা’র মন্তব্যকে ‘সিমপ্যাথি কার্ড’ বলে কটাক্ষ করেন তিনি। দিলীপের কথায়, “হাত-পা ভেঙে ভোট পাওয়া যাচ্ছে না, তাই এখন মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে নিজের ওপর হামলাও করাতেও পারেন।” ভবানীপুরে শুভেন্দুর পোস্টার ছেঁড়া হোক বা ওয়াইসির মন্তব্য—সবক্ষেত্রেই দিলীপের মেজাজ ছিল চড়া।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy