একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে ‘কালীঘাট তৃণমূল’! ডেরেক ও’ব্রায়েনের মামলার শুনানি সোমবার

চিরাচরিত রীতি মেনে একুশে জুলাইয়ের শহিদ দিবস পালন করতে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য মরিয়া ‘কালীঘাট তৃণমূল’। পুলিশের কাছ থেকে সভার অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ ডেরেক ও’ব্রায়েন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে মামলা দায়ের করেছেন।

সূত্রের খবর, সভার অনুমতি চেয়ে করা এই মামলার শুনানি আগামী সোমবার, ১৩ জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আয়োজন করা হয়। কিন্তু এ বছর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় এবং পুলিশের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না মেলায় তৃণমূল নেতৃত্ব আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হাইভোল্টেজ রাজনৈতিক সভার ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।