উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী? ইলন মাস্কের xAI চালু করল নতুন এআই এনসাইক্লোপিডিয়া ‘গ্রোকিপিডিয়া’!

টেক দুনিয়ার মহারথী ইলন মাস্কের (Elon Musk) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানি xAI এবার জ্ঞানের জগতে প্রবেশ করল। তারা আনুষ্ঠানিকভাবে উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে নিজস্ব এআই-চালিত এনসাইক্লোপিডিয়া ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia) চালু করেছে।

গ্রোকিপিডিয়া: উইকিপিডিয়ার নকল?
নবাগত এই এআই এনসাইক্লোপিডিয়াটির ইউজার ইন্টারফেস বা ব্যবহারের ধরন হুবহু উইকিপিডিয়ার মতোই। গ্রোকিপিডিয়ায় বর্তমানে প্রায় ৮,৮৫,২৭৯টি প্রবন্ধ বা নিবন্ধ রয়েছে।

তবে এই নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ‘দ্য ভার্জ’ (The Verge) নামক সর্বভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, গ্রোকিপিডিয়ার অনেক প্রবন্ধই উইকিপিডিয়া থেকে সরাসরি নকল করা হয়েছে। যদিও প্রবন্ধগুলির নিচে ‘উইকিপিডিয়া থেকে প্রাপ্ত’ এমন একটি ঘোষণাও রয়েছে।

xAI-এর লক্ষ্য ‘সত্য’
এই অভিযোগ সত্ত্বেও xAI সংস্থাটি তাদের লক্ষ্য স্পষ্ট করেছে। সংস্থা জানিয়েছে যে, তাদের এআই মডেল ‘গ্রোক’ এবং নতুন এনসাইক্লোপিডিয়া ‘গ্রোকিপিডিয়ার একমাত্র লক্ষ্য হল সম্পূর্ণ সত্য তথ্য তুলে ধরা।

xAI আরও জানিয়েছে যে, গ্রোকিপিডিয়া প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে মাস্কের সংস্থা জ্ঞানের জগতে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে।