আন্তর্জাতিক টালমাটাল সত্ত্বেও দাম স্থির, তবে কি বড় কিছুর অপেক্ষা? জেনে নিন আজকের Gold Price Update

অস্থিরতা কাটিয়ে সপ্তাহান্তে স্বর্ণবাজারে (Gold Price) দেখা গেল বিরল স্থিতাবস্থা। শুক্রবারের পর শনিবার এবং আজ রবিবারও (৯ নভেম্বর) সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। বিয়ের মরসুমের আগে দামের এই স্থিরতা মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।কলকাতায় আজ সোনার দাম (৯ নভেম্বর)টানা দু’দিন দাম অপরিবর্তিত থাকায় আজ রবিবার কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দর নিম্নরূপ:ক্যারেটদাম (প্রতি ১০ গ্রাম)২২ ক্যারেট সোনা₹১,১১,৮৫০ টাকা২৪ ক্যারেট সোনা₹১,২২,০২০ টাকাআন্তর্জাতিক স্থিতাবস্থাগত কয়েক সপ্তাহ ধরে ডলারের বিনিময় হার, আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার জেরে সোনার দামে দ্রুত ওঠানামা লক্ষ্য করা গিয়েছিল। তবে সপ্তাহান্তে সেই আন্তর্জাতিক দোলাচল কিছুটা স্থিতিশীল হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।বিশেষজ্ঞদের মতে, এই স্থিতাবস্থা ক্রেতাদের জন্য স্বস্তির হলেও, বিনিয়োগকারীরা এখন সতর্ক নজর রাখছেন আগামী সপ্তাহের বিশ্ব অর্থনীতির গতিবিধির ওপর।অন্যান্য শহরেও একই চিত্রশুধু কলকাতা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও আজ সোনার দামে তেমন কোনো বড় পরিবর্তন হয়নি। আজ জয়পুরে ২২ ক্যারেট সোনার দাম ১,১২,০০০ টাকা এবং বেঙ্গালুরুতে দাম রয়েছে কলকাতার সমান (১,১১,৮৫০ টাকা)।জুয়েলারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, দাম উচ্চস্তরে থাকার কারণে আগের বছরের তুলনায় বিক্রি কিছুটা কম। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সোনা আজও অধিকাংশ ক্রেতার কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবেই গণ্য হয়।