ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতেই চরম বিপaks! পাক অধিনায়ক ফাতিমা সানাকে বড় শাস্তি দিল আইসিসি!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে টানটান উত্তেজনা এবং চড়া মেজাজ। আর এবার মহিলা এশিয়া কাপে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচেই আইসিসির আচরণবিধি ভেঙে বড়সড় শাস্তির মুখে পড়লেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত ওই হাইভোল্টেজ ম্যাচে লেভেল-১ অপরাধের দায়ে তাঁকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফাতিমা খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের জন্য নির্ধারিত আইসিসি আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করার পর এমন কোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ যা অবমাননাকর অথবা যা ব্যাটারের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।
ঠিক কী ঘটেছিল মাঠে? ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ঠিক দ্বিতীয় ওভারে। ভারতের মারকাটারি ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে আক্রমণাত্মক ইঙ্গিত করেন পাক অধিনায়ক। মাঠের আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান যৌথভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
যোগ হলো ডিমেরিট পয়েন্ট জরিমানার পাশাপাশি ফাতিমার শৃঙ্খলারক্ষাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় অপরাধ হওয়ায় মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়াল দুটিতে। এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। তবে নিজের অপরাধ স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।