আজ থেকে টানা ৪ দিন বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! জানুন কোথায় কত বৃষ্টি হবে

নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহেও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। আজ, ২১শে অগাস্ট থেকে শুরু করে আগামী চার দিন রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। এর ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

 

  • ২১শে অগাস্ট (বৃহস্পতিবার): দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা-র কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • ২২শে অগাস্ট (শুক্রবার): মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
  • ২৩শে অগাস্ট (শনিবার): দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
  • ২৪শে অগাস্ট (রবিবার): বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা-তেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

 

  • ২১শে অগাস্ট (বৃহস্পতিবার): জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
  • ২২শে অগাস্ট (শুক্রবার): জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • ২৩শে অগাস্ট (শনিবার): মালদাদক্ষিণ দিনাজপুর-এর কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • ২৪শে অগাস্ট (রবিবার): মালদা এবং দক্ষিণ দিনাজপুর-এর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন আবহাওয়া খারাপ থাকবে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।