আইআইটি ইঞ্জিনিয়ার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক—বিজয়ের মন্ত্রিসভা কি ভারতের সবচেয়ে শিক্ষিত সরকার?

ভারতীয় রাজনীতিতে ‘পেশিশক্তি’ এবং ‘অর্থবল’ যখন শেষ কথা বলে, তখন প্রথা ভেঙে এক নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করলেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তাঁর দল ‘তামিলনাগা ভেট্রি কাজাগাম’ (TVK)-এর জয়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। সমাজমাধ্যমে অনেকেই দাবি করছেন, বিজয়ের হাত ধরে ভারত পেতে চলেছে সর্বকালের সবচেয়ে শিক্ষিত এবং পেশাদার একটি মন্ত্রিসভা।

হলফনামায় শিক্ষার চমক নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যানুযায়ী, বিজয়ের দলের ১০৭ জন বিধায়কের প্রোফাইল যে কোনও কর্পোরেট সংস্থার আধিকারিকদের টেক্কা দিতে পারে। তাঁদের মধ্যে:

  • ৬ জন গবেষক (PhD) রয়েছেন।

  • ২২ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী।

  • ৫ জন আইআইটি (IIT) থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

  • আইনজীবী ও ইঞ্জিনিয়ারের মোট সংখ্যা ৪০

  • পাশাপাশি রয়েছেন ৮ জন পেশাদার চিকিৎসক

এমনকি নিচুতলার কর্মীদের গুরুত্ব দিতে গিয়ে বিজয় তাঁর দলে যেমন ডাক্তার-ইঞ্জিনিয়ারদের জায়গা দিয়েছেন, তেমনই ১২ জন দ্বাদশ শ্রেণি এবং ৮ জন দশম শ্রেণি উত্তীর্ণ লড়াকু কর্মীকেও বিধানসভায় পাঠিয়েছেন।

মন্ত্রিসভায় তারকার মেলা গত রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়। তাঁর এই রাজকীয় শপথ গ্রহণ মঞ্চে রাহুল গান্ধীর উপস্থিতি যেমন তাৎপর্যপূর্ণ ছিল, তেমনই চমক ছিল মন্ত্রিসভার সদস্যদের নাম ও পরিচয়ে। বিজয়ের টিমে ঠাঁই পেয়েছেন:

  • আদভ অর্জুন: জাতীয় স্তরের প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় এবং পোড়খাওয়া ভোটকুশলী। ডিএমকে-র জয়ের নেপথ্যে এক সময় তাঁর মস্তিস্কই কাজ করত।

  • কেজি অরুণরাজ: প্রাক্তন আমলা এবং প্রথিতযশা চিকিৎসক, যিনি দলের নীতিনির্ধারক হিসেবে পরিচিত।

  • টিকে প্রভু: পেশায় চিকিৎসক এই বিধায়কও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

রাজনীতিতে নতুন মডেল? সুপ্রিম কোর্ট বারবার রাজনীতিতে অপরাধীদের দাপট কমানোর কথা বলেছে। বিজয়ের দল সেই পথেই হাঁটল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেবল সেলিব্রিটি ইমেজ নয়, বরং বুদ্ধিজীবী এবং দক্ষ পেশাদারদের প্রশাসনে এনে বিজয় তামিলনাড়ুর শাসন ব্যবস্থায় এক নতুন ‘মডেল’ তুলে ধরতে চাইছেন। সমাজসেবী থেকে আমলা— সব ক্ষেত্রের বিশেষজ্ঞরাই এখন থালাপতি বিজয়ের নীতিনির্ধারক।

ভারতের রাজনীতিতে যখন অপরাধমূলক রেকর্ড থাকা প্রার্থীদের সংখ্যা বাড়ছে, সেখানে বিজয়ের এই ‘ক্লিন’ এবং ‘এডুকেটেড’ টিম আগামী দিনে অন্য দলগুলোর ওপর কতটা চাপ সৃষ্টি করবে, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy