অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কবে থেকে একাউন্টে ঢুকবে বর্ধিত বেতন? জানাল সরকার

অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে দেশজুড়ে জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাঁদের অ্যাকাউন্টে বর্ধিত বেতন ঢুকবে। অবশেষে এই বিষয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংসদে মুখ খুলল কেন্দ্র সরকার। রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে গোটা বিষয়টি অত্যন্ত স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

রাজ্যসভায় বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে, সরকার আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে। এই নতুন কমিশনের নিয়ম অনুযায়ী, সুপারিশ জমা দেওয়ার জন্য মোট ১৮ মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই হিসেব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৩ মের মধ্যে অষ্টম বেতন কমিশনকে তাদের সমস্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে। এরপরেই সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। মন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেন্দ্রীয় সরকারকে আলাদা করে কোনো অন্তর্বর্তীকালীন আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না কমিশনকে, তারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কাজ চালিয়ে যেতে পারবে।

সবচেয়ে বড় প্রশ্ন হলো—কর্মচারীরা ঠিক কবে থেকে তাঁদের এই বর্ধিত বেতন হাতে পাবেন? সরকারের দেওয়া তথ্য ও নিয়ম অনুযায়ী, অষ্টম বেতন কমিশন ২০২৭ সালে তাদের সুপারিশের চূড়ান্ত রিপোর্ট জমা দিলেও, কর্মচারীদের বর্ধিত বেতন কার্যকর বলে ধরা হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। এর সহজ অর্থ হলো, কমিশনের ফাইনাল রিপোর্ট ২০২৭ সালের মে মাসে জমা পড়ার পর সরকারের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু মাস সময় লাগতে পারে। তবে এই অপেক্ষার সময়ের জন্য হতাশ হওয়ার কিছু নেই, কারণ কর্মীরা রিভিশন পিরিয়ডের সমস্ত বকেয়া টাকা বা এরিয়ার (Arrears) এককালীন একসঙ্গে হাতে পেয়ে যাবেন। এই বকেয়া টাকার পরিমাণ হিসাব করা হবে একেবারে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় ১৬ থেকে ১৮ মাসের মোটা অঙ্কের এরিয়ার একফাল্লায় পেতে চলেছেন।

উল্লেখ্য, অতীতে সপ্তম বেতন কমিশন গঠনের সময়ও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হওয়ার পর তার সুপারিশ জমা পড়েছিল ২০১৫ সালের নভেম্বর মাসে। পরবর্তীতে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সরকার সেই নতুন বেতন কাঠামো সফলভাবে বাস্তবায়ন করেছিল। যার ফলে সেবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় ৭ মাসের বকেয়া বা এরিয়ার একসঙ্গে পেয়েছিলেন। এবারের ক্ষেত্রেও সেই একই নিয়ম ও বকেয়া পাওয়ার বন্দোবস্ত থাকছে, যা দেশের কোটি কোটি কর্মীর মুখে চওড়া হাসি ফুটিয়েছে।