অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা কালই ঢুকছে অ্যাকাউন্টে? আপনার স্ট্যাটাস চেক করুন এভাবে!

পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে বিপুল উৎসাহ। যারা জুন মাসে প্রথম কিস্তির ৩০০০ টাকা পাননি, তাদের জন্য সুখবর। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই, অর্থাৎ আগামীকালই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে।
আপনি কি আগামীকাল টাকা পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, যারা অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে জুলাই মাসেই টাকা ঢুকে যাবে। আগামীকাল দুপুর ১২টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বাড়িতে বসেই চেক করুন আবেদনের স্ট্যাটাস: আপনার আবেদন সফল হয়েছে কি না বা আগামীকাল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না, তা জানতে আপনাকে কোথাও যেতে হবে না। মোবাইল থেকেই অনায়াসে চেক করতে পারবেন স্ট্যাটাস। পদ্ধতিটি নিচে দেওয়া হলো:
১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে (https://socialregistry.wb.gov.in) যান। ২. আপনার জেলা নির্বাচন করুন। ৩. আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি দিন। এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে বসান। ৪. আপনার মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
স্ট্যাটাস দেখে কী বুঝবেন? পোর্টালে লগইন করার পর আপনার আবেদনের বর্তমান অবস্থা (Status) দেখতে পাবেন:
Approved: আপনার আবেদন গৃহীত হয়েছে।
Verified: আপনার নথিপত্র সফলভাবে যাচাই করা হয়েছে।
Payment Processed: আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
Pending Verification: সরকারি স্তরে এখনও যাচাইয়ের কাজ চলছে।
উল্লেখ্য, যারা অফলাইনে আবেদন করেছেন, তারা পোর্টালে লগইন করলেই নতুন একটি আবেদন ফর্ম দেখতে পাবেন। রাজ্যের আনুমানিক ১ কোটির বেশি উপভোক্তার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। প্রথম দফায় ৫০ লক্ষের বেশি মহিলা ইতিমধ্যে এই আর্থিক সহায়তা পেয়েছেন।
তাই আর দেরি না করে আজই আপনার আবেদনের বর্তমান অবস্থা চেক করে নিন এবং সরকারি সহায়তার জন্য প্রস্তুত থাকুন।