দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দামামা বাজতেই চড়চড় করে বাড়ছে রাজনীতির পারদ। আর এই আবহে ফলতার দলীয় কর্মীসভা থেকে এক বিরাট মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার সার্বিক ভোলবদল করতে একটি বিশেষ অর্থনৈতিক ও উন্নয়নমূলক স্পেশাল প্যাকেজের (Special Development Package) ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই মেগা ঘোষণার পরেই ফলতার রাজনৈতিক সমীকরণ এক লহমায় বদলে যায়। রাজনৈতিক মহলে ‘পুষ্পা’ নামে পরিচিত এবং একসময় ‘ঝুকেগা নেহি…’ (মাথা নোয়াবো না) হুঙ্কার দেওয়া বিরোধী শিবিরের এক হেভিওয়েট মুখ কার্যত সারেন্ডার করলেন শুভেন্দুর জাঁদরেল রাজনীতির সামনে। মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যেই বলেন, “ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী!”
যিনি কিছুদিন আগেও বর্তমান সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন, তাঁর মুখে হঠাৎ শুভেন্দু অধিকারীর এই ভূয়সী প্রশংসা শুনে থমকে যান খোদ কর্মীরাই। শুধু প্রশংসাই নয়, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে টিকে থাকার সমস্ত জারিজুরি হারিয়ে শেষ পর্যন্ত কার্যত মাঠ ছাড়তে বাধ্য হলেন এই ‘পুষ্পা’।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পুনর্নির্বাচনের ঠিক আগে ফলতায় মুখ্যমন্ত্রীর এই স্পেশাল প্যাকেজের দাওয়াই বিরোধীদের কোমর ভেঙে দিয়েছে। আর তারই প্রভাব দেখা গেল বিরোধী শিবিরের এই হেভিওয়েট নেতার রণে ভঙ্গ দেওয়ার মাধ্যমে। ‘পুষ্পা’র এই আকস্মিক ভোলবদল এবং মাঠ ছাড়ার ঘটনা ফলতার নির্বাচনী লড়াইয়ে শাসক শিবিরকে অনেকটাই সুবিধাজনক জায়গায় এনে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





