সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া এক মহা-পবিত্র তিথি। বিশ্বাস করা হয়, এই বিশেষ দিনে কোনো শুভ কাজ করলে তার ফল কখনও ক্ষয় হয় না। এই দিনেই দেবী লক্ষ্মী ও কুবেরের আরাধনা করা হয় সুখ ও সমৃদ্ধির কামনায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২টি রাশির মধ্যে ৫টি রাশি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। অক্ষয় তৃতীয়া হোক বা বছরের অন্য দিন—এই ৫ রাশির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে।
কারা রয়েছেন দেবী লক্ষ্মীর প্রিয় তালিকায়?
বৃষ রাশি (Taurus): এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এঁরা অত্যন্ত শান্ত ও ধৈর্যশীল। বৃষ রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমে পিছপা হন না, আর এই গুণেই দেবী লক্ষ্মী এঁদের প্রতি সদয় থাকেন। ফলে বড়সড় আর্থিক সংকটে এঁদের খুব একটা পড়তে হয় না।
কন্যা রাশি (Virgo): অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে কন্যা রাশির জাতকদের আলাদা পরিচিতি রয়েছে। এঁরা প্রতিটি কাজ সততার সঙ্গে করেন। মা লক্ষ্মীর কৃপায় এঁদের ঘরে অন্নের অভাব হয় না এবং পরিশ্রমের যথাযথ ফল এঁরা লাভ করেন।
তুলা রাশি (Libra): বৃষের মতো তুলা রাশির অধিপতিও শুক্র। এঁরা ভারসাম্য বজায় রাখতে ও শিল্পকলায় দক্ষ হন। বিলাসিতা ও সৃজনশীল কাজের মাধ্যমে এঁরা জীবনে প্রচুর উন্নতির সুযোগ পান। লক্ষ্মীর আশীর্বাদে এঁদের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে থাকে।
কুম্ভ রাশি (Aquarius): এঁরা আত্মনির্ভরশীল ও গভীর চিন্তাভাবনা করতে পছন্দ করেন। সামাজিক দায়বদ্ধতার কারণে দেবী লক্ষ্মী এঁদের প্রতি প্রসন্ন থাকেন। পরিশ্রমের জোরে এঁরা প্রতিনিয়ত নতুন নতুন সাফল্যের পথ খুঁজে পান।
মীন রাশি (Pisces): জল উপাদানের এই রাশির জাতকরা নির্মল হৃদয়ের অধিকারী হন। অন্যদের সাহায্য করার মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিই এঁদের জীবনের মূল চালিকাশক্তি। বৃহস্পতির প্রভাবে এবং লক্ষ্মীর কৃপায় এঁদের জীবনে সমৃদ্ধি অক্ষয় থাকে।
অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে আপনার রাশি যদি এই তালিকায় থাকে, তবে পরিশ্রম বজায় রাখুন; সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বেই!





