রসুন কি খালি পেটে খাওয়া ভালো? সুস্থ থাকতে রসুনের সঠিক নিয়মটি আজই জেনে নিন

রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। কিন্তু এর পূর্ণ গুণাগুণ পেতে হলে এটি খাওয়ার সঠিক পদ্ধতি জানতে হবে।

কখন এবং কীভাবে খাবেন?
পুষ্টিবিদদের মতে, রসুন খাওয়ার সেরা সময় হলো সকালে খালি পেটে। তবে কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার চেয়ে হালকা থেঁতো করে ১০ মিনিট রেখে দিয়ে তারপর খাওয়া বেশি উপকারী। এতে রসুনের ভেতরে থাকা ‘অ্যালিসিন’ নামক উপাদানটি সক্রিয় হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যারা কাঁচা রসুন খেতে পারেন না, তারা হালকা ভাজা বা সতে করে খেতে পারেন, তবে অতিরিক্ত তাপে সেদ্ধ করলে এর ওষধি গুণ নষ্ট হয়ে যায়।

অতিরিক্ত রসুন খাওয়ার বিপদ:

যকৃতের ক্ষতি: অতিরিক্ত রসুন খেলে লিভারে বিষক্রিয়া হতে পারে। এতে থাকা রাসায়নিক উপাদান লিভারের ক্ষতি করতে পারে।

রক্তপাত বৃদ্ধি: রসুন রক্তকে পাতলা করে। তাই অস্ত্রোপচারের আগে বা রক্ত পাতলা করার ওষুধ খেলে রসুন এড়িয়ে চলা উচিত, অন্যথায় রক্তক্ষরণ বন্ধ হওয়া কঠিন হয়ে পড়ে।

হজমের সমস্যা: বেশি রসুন খেলে বুক জ্বালাপোড়া, পেট ফাঁপা এমনকি ডায়রিয়াও হতে পারে।

নিশ্বাসে দুর্গন্ধ: রসুনের সালফার উপাদান নিশ্বাসে এবং শরীরের ঘামে দুর্গন্ধ তৈরি করে।

নিম্ন রক্তচাপ: যাদের রক্তচাপ এমনিতেই কম, তারা অতিরিক্ত রসুন খেলে রক্তচাপ আরও কমে গিয়ে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো সমস্যা হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy