হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, আয়েরও উৎস!

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। মেসেজ, ছবি কিংবা ভিডিও আদান প্রদানের সহজলভ্যতার কারণে এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ কেবল যোগাযোগের মাধ্যমেই সীমাবদ্ধ নেই, বরং এখান থেকে উপার্জনেরও সুযোগ তৈরি হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ থেকেও যে আয় করা সম্ভব, তা হয়তো অনেকেরই অজানা। আসুন জেনে নেওয়া যাক, চ্যাটের পাশাপাশি আর কী উপায়ে হোয়াটসঅ্যাপে সময় দিয়ে উপার্জন করা যেতে পারে-
লিঙ্ক শর্টনার ওয়েবসাইটের মাধ্যমে আয়:
হোয়াটসঅ্যাপ থেকে উপার্জনের একটি জনপ্রিয় উপায় হল লিঙ্ক শর্টনার ওয়েবসাইট ব্যবহার করা। এই ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনি যেকোনো বড় লিঙ্ককে ছোট করে শেয়ার করতে পারেন। ইন্টারনেটে এমন বহু ওয়েবসাইট রয়েছে যারা ছোট লিঙ্ক তৈরির পাশাপাশি সেই লিঙ্কে ক্লিকের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দেয়।
এজন্য প্রথমে যেকোনো একটি লিঙ্ক শর্টনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সাধারণত ইমেল আইডি, ইউজারনেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে সহজেই সাইন আপ করা যায়। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ওয়েবসাইটে লগইন করে যেকোনো বড় ইউআরএল পেস্ট করে ছোট ইউআরএল তৈরির অপশনে ক্লিক করতে হবে।
এরপর এই ছোট ইউআরএলটি আপনার হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার যত বেশি বন্ধু ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনার উপার্জন তত বেশি হবে।
অ্যাপস শেয়ার করে আয়:
হোয়াটসঅ্যাপে উপার্জনের আরেকটি পরিচিত উপায় হল বিভিন্ন অ্যাপস শেয়ার করা। হয়তো আপনিও এমন মেসেজ পেয়েছেন যেখানে কোনো অ্যাপ ডাউনলোড করার বিনিময়ে তাৎক্ষণিক টাকা পাওয়ার কথা বলা হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে প্রাপক সেই অর্থ পান না, তবে যিনি অ্যাপের লিঙ্ক শেয়ার করছেন, তিনি ঠিকই এর মাধ্যমে উপার্জন করতে পারেন।
ইন্টারনেটে এমন অসংখ্য অ্যাপ রয়েছে যা অন্যদের কাছে শেয়ার করলে এবং সেই অ্যাপটি আপনার রেফারেল লিঙ্ক থেকে ডাউনলোড ও ইনস্টল করলে আপনি অর্থ পাবেন। তাই আপনার পরিচিত মহলে এই ধরনের অ্যাপসের লিঙ্ক শেয়ার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই রোজগার করতে পারেন।
সুতরাং, যারা অবসর সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তারা এই সহজ উপায়গুলো কাজে লাগিয়ে নিজেদের জন্য কিছু বাড়তি আয় করতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, যেকোনো ধরনের ক্লিকের মাধ্যমে আয়ের ক্ষেত্রে বন্ধুদের বিরক্ত করা উচিত নয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহার করা জরুরি।