সঙ্গীর যেসব আচরণে বুঝবেন যে সে আপনাকে ছেড়ে যেতে চায়, মিলিয়ে নিন এই লক্ষণ গুলি

নানা খুনসুটি, মান অভিমান, ঝগড়াঝাঁটি, কথা-কাটাকাটির ঊর্ধ্বে উঠেও শেষ হয়ে যায় না প্রেমের আবেদন। অনেক সময় এতে আরও গাঢ় হয়ে ওঠে সম্পর্ক। তবুও কিছু সম্পর্কের ইতি ঘটে। টান টান সম্পর্কের আবেগ ফুরিয়ে যায় এক সময়।

মানুষের ভিন্নতা বোধ হয় এখানেই-সম্পর্কের ভাঙাগড়ায়। অনেক সময় আপনার সঙ্গী এড়িয়ে চলতে চায়। কিছুটা প্রেম কিংবা মায়া অবশিষ্ট থাকায় সরাসরি বলতেও পারে না ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা।

তাহলে কীভাবে বুঝবেন সম্পর্ক টিকিয়ে রাখতে আর ইচ্ছুক নন আপনার সঙ্গী। তার কিছু আচরণের মধ্যেই পাবেন এর উত্তর।

১. সে আর আগের মতো আপনার সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি শেয়ার করে না। আপনার বিষয়েও জিজ্ঞাসা করে না।

২. ব্যস্ততা দেখায়। আপনাকে আর আগের মতো সময় দেয় না।

৩. ভবিষ্যত নিয়েও কোনো ধরনের পরিকল্পনা করতে দেখা যায় না তার মধ্যে।

৪. যে কোনো কিছুতে আপনার থেকে নিজেকে দূরত্বে রাখার চেষ্টা করে

৫. সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার পোস্টে কোনো ধরনের রিয়েকশান দেয় না

৬. দেখা করা বা কথাবার্তা বলার মাঝখানে হুট করে চলে যাওয়া

৭. কথাবার্তায় মনোযোগ থাকে না বা আগের বলা কথা ভুলে যাওয়া

৮. অন্য কাউকে ভালো লেগেছে এমনটা প্রায়ই বলা

৯. সবার সঙ্গেই দুষ্টামি-মশকরা করে ঠিকই, আপনার সঙ্গে না।

১০. দলীয়ভাবে ঘুরতে যেতে যায় কিন্তু একা আপনার সঙ্গে না।