বাড়িতে ইঁদুরের উপদ্রব? এই ঘরোয়া উপায়গুলোতেই মুক্তি মিলবে!

বাড়িতে ইঁদুরের আনাগোনা এক চরম উদ্বেগের কারণ। এই ছোট্ট প্রাণীটি শুধু যে জিনিসপত্র কেটে নষ্ট করে তাই নয়, সেই সঙ্গে বহন করে ২০ ধরনের ক্ষতিকর রোগ জীবাণু। একবার কোনো বাড়িতে ইঁদুর বাসা বাঁধলে তাদের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। কাপড়, বইপত্র থেকে শুরু করে রান্নাঘরের খাবার পর্যন্ত—কিছুই তাদের হাত থেকে রেহাই পায় না। তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায় অবলম্বন করলেই এই আতঙ্ক থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পিপারমিন্ট বা মেন্থলের তেল:

পিপারমিন্ট তেলের তীব্র গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। কয়েকটি তুলোর ছোট বল অথবা কাপড়ের টুকরো পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন। এই শক্তিশালী গন্ধ ইঁদুরদের তাড়াতে দারুণ কাজ করবে।

শুকনো মরিচের গুঁড়া:

শুকনো মরিচের গুঁড়া শুধু পিঁপড়া বা ছারপোকাকেই দূরে রাখে না, ইঁদুরও এর ধারেকাছে ঘেঁষতে চায় না। যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে একটি কাপড়ের টুকরোয় শুকনো মরিচের গুঁড়া মুড়ে রেখে দিন। দেখবেন, ইঁদুরের উৎপাত কমে গেছে।

পেঁয়াজ:

ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে পচা পেঁয়াজ বেশ কার্যকর। তবে এর দুর্গন্ধ বাড়ির অন্যান্য সদস্যদের জন্য অসহ্য হতে পারে। তাই যে স্থানগুলোতে ইঁদুর বেশি আসছে, সেখানে টাটকা পেঁয়াজ কেটে রাখুন। পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ ইঁদুরদের দূরে রাখবে।

বেকিং সোডা:

ইঁদুর তাড়াতে বেকিং সোডাও একটি সহজ উপায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘরের কোণগুলোতে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। ইঁদুর ওই স্থান ত্যাগ করতে বাধ্য হবে।

লবঙ্গ:

লবঙ্গের তীব্র ও ঝাঁঝালো গন্ধ ইঁদুর একেবারেই পছন্দ করে না। কয়েকটি গোটা লবঙ্গ একটি পাতলা কাপড়ে মুড়ে ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। এর গন্ধে ইঁদুর আর আপনার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না।

গোল মরিচ:

গোলমরিচের গন্ধ ইঁদুরদের জন্য আরও বেশি অসহ্য। এমনকি এই গন্ধ তাদের ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হতে পারে এবং এক সময় শ্বাসরুদ্ধ হয়ে মারাও যেতে পারে। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি, সেইসব স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। এটি ইঁদুর তাড়ানোর একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

এই সহজ ঘরোয়া উপায়গুলো অবলম্বন করে আপনি সহজেই আপনার বাড়িকে ইঁদুরের উপদ্রব থেকে মুক্ত করতে পারেন এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে পারেন।