প্লাস্টিকের বোতলের তলায় সাংকেতিক চিহ্ন? জেনে নিন আসল রহস্য, বাঁচুন বিপদ থেকে!

আজকাল প্রায় সকলেই প্লাস্টিকের বোতলের জল পান করেন। তবে কখনো কি বোতলের নিচের দিকে লক্ষ্য করেছেন? সেখানে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন খোদাই করা থাকে। জানেন কি, এই চিহ্নগুলি কীসের ইঙ্গিত বহন করে? আসলে, এই সাংকেতিক চিহ্নগুলি বোতল তৈরির উপাদান এবং তার ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

আসুন, জেনে নেওয়া যাক প্লাস্টিকের বোতলের নিচের এই চিহ্নগুলি কোন কোন বিষয়ে ইঙ্গিত করে:

ত্রিকোণ চিহ্নে ১ নম্বর (PET বা PETE – Polyethylene Terephthalate): যদি বোতলের নিচে ত্রিকোণ চিহ্নের মধ্যে ‘১’ লেখা থাকে, তাহলে বুঝবেন এটি পলিথিন টেরেপথ্যালেট প্লাস্টিক দিয়ে তৈরি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের বোতল একবারের বেশি দু’বার ব্যবহার করা উচিত নয়। বারবার ব্যবহারে ক্ষতিকর রাসায়নিক নির্গত হতে পারে।

২ নম্বর (HDPE – High-Density Polyethylene): প্লাস্টিক বোতলের নিচে ‘২’ নম্বর থাকলে বুঝবেন এই বোতলগুলি সাধারণত বিভিন্ন কেমিক্যাল (সাবান, শ্যাম্পু, ফিনাইল) ইত্যাদি রাখার জন্য তৈরি। খাদ্য বা পানীয় জলের জন্য এগুলো উপযুক্ত নয়।

৩ নম্বর (PVC বা V – Polyvinyl Chloride): যদি বোতলের নিচে ‘৩’ নম্বর থাকে, তাহলে বুঝবেন এই বোতলটি পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। এই ধরনের বোতল ব্যবহার করা একেবারেই উচিত নয়, কারণ এতে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি থাকে।

৪ নম্বর (LDPE – Low-Density Polyethylene): প্লাস্টিক বোতলের নিচে ত্রিকোণ চিহ্নের মধ্যে ‘৪’ নম্বর থাকলে বুঝবেন এই ধরনের প্লাস্টিক বোতল ব্যবহার করা তুলনামূলকভাবে নিরাপদ। তবে একবার ব্যবহারের পরই ফেলে দেওয়া ভালো।

৫ নম্বর (PP – Polypropylene): যদি ‘৫’ নম্বর লেখা থাকে, তাহলে বুঝবেন এই ধরনের বোতলগুলি শরীরের কোনো ক্ষতি করে না এবং একাধিকবার ব্যবহার করা যেতে পারে। এই ধরনের প্লাস্টিক বিশেষ করে খাবার জাতীয় কন্টেনারে ব্যবহার করা হয়।

৬ নম্বর (PS – Polystyrene): প্লাস্টিক বোতলের নিচে ‘৬’ নম্বর থাকলে বুঝবেন এটি পলিকার্বনেট বা পলিস্টাইরিন নামক বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এই ধরনের বোতল ভুলেও ব্যবহার করবেন না, এটি শরীরের জন্য খুবই ক্ষতিকারক।

৭ নম্বর (OTHER): যদি ‘৭’ নম্বর লেখা থাকে, তাহলে বুঝবেন এই জাতীয় প্লাস্টিকগুলি বিভিন্ন ধরনের প্লাস্টিকের মিশ্রণে তৈরি এবং শরীরের ক্ষতি করতে পারে। গবেষণায় জানা গেছে, এই ধরনের প্লাস্টিক বোতল হরমোনজনিত সমস্যায় ব্যাঘাত ঘটাতে পারে।

তাই, এরপর থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করার সময় অবশ্যই নিচের সাংকেতিক চিহ্নগুলি ভালোভাবে দেখে নিন। আপনার সামান্য সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। ভুল প্লাস্টিক বোতলের ব্যবহার ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।