পাশেই আছেন অথচ হাজার মাইল দূরে! স্বামীর মধ্যে কি এই গোপন পরিবর্তনগুলো দেখছেন?

পাশাপাশি থেকেও একজন মানুষ অপরজনকে ঠিক কতটা চিনতে পারে? স্বামী-স্ত্রীর প্রগাঢ় সম্পর্কের মাঝেও কখন যে তৃতীয় কেউ অনুপ্রবেশ করে, তা অনেক সময় টের পাওয়া যায় না। তবে এই পরিবর্তন একদিনে ঘটে না, একটু একটু করে চোখের সামনেই তা ঘটতে থাকে।

প্রথমত, স্বামী বাড়িতে থাকলেও মানসিকভাবে অন্য কোথাও থাকেন এবং আপনার প্রতি তার মনোযোগ ও আগ্রহ অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, তিনি হঠাৎ করেই অতিরিক্ত সমালোচক ও খিটখিটে হয়ে ওঠেন। আপনার চেহারা, কাজ বা জীবনযাপন নিয়ে প্রতিনিয়ত দোষারোপ করা তাঁর অপরাধবোধের লক্ষণ হতে পারে। তৃতীয়ত, সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি ও কলহ তীব্র আকার ধারণ করে এবং কথাবার্তায় ব্যঙ্গ ও অবজ্ঞা প্রকাশ পায়। চতুর্থত, আগের মতো ছোটখাটো ভালোবাসার ছোঁয়া, হাত ধরা বা খোঁজখবর নেওয়া হারিয়ে যায়, যা মানসিক দূরত্বের স্পষ্ট ইঙ্গিত। পরিশেষে, একসঙ্গে হাসাহাসি বা খোশগল্প করার আনন্দটুকুও যখন উধাও হয়ে যায়, তখন বুঝতে হবে সম্পর্কে বড় কোনো ফাঁটল ধরেছে। এই সূক্ষ্ম সংকেতগুলো অবহেলা না করে সময় থাকতেই সতর্ক হওয়া অত্যন্ত জরুরি।