পা ভাঙার চিকিৎসায় সোজা হৃদযন্ত্রে স্টেন্ট! হরিয়ানার হাসপাতালে রোগীর মর্মান্তিক মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য
July 27, 2026

হরিয়ানার পানিপথে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। পায়ের ফ্র্যাকচারের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হওয়া ৪২ বছরের এক মহিলার হৃদযন্ত্রে চিকিৎসকরা স্টেন্ট বসিয়ে দেন বলে অভিযোগ। এর জেরে ওই মহিলার মৃত্যু হয় বলে দাবি করেছেন মৃতের পরিবার।
পরিবারের অভিযোগ, গত ২৪ জুলাই গুড্ডি দেবী নামের ওই মহিলাকে পানিপথের পার্ক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিবারের কোনো অনুমতি না নিয়েই এবং ভুয়া স্বাক্ষরের মাধ্যমে তাঁর হার্টে স্টেন্ট বসানো হয়, যার ফলে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অ্যানাস্থেসিয়ার পরীক্ষার সময় হৃদরোগের সমস্যা ধরা পড়ায় পরিবারের সম্মতি নিয়েই এই চিকিৎসা করা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।