মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট! কড়া পদক্ষেপে সমস্ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মুছিয়ে দিল দিল্লি পুলিশ

দিল্লির যন্তর মন্তরে পেপারলিকের প্রতিবাদ ও বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত আপত্তিকর পোস্ট ও ভিডিও সরিয়ে দেওয়ার বড় পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ও অবমাননকর মন্তব্য পোস্ট করা হয়েছিল।

দিল্লি পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম এই ধরনের কন্টেন্টগুলোর ওপর কড়া নজর রাখছিল। সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে জরুরি নোটিশ পাঠিয়ে অবিলম্বে সমস্ত বিতর্কিত ও মানহানিকর পোস্ট ডিলিট করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে এবং সাইবার অপরাধ রুখতে এই ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।