ত্বকের একাধিক সমস্যা মেটাতে ম্যাজিকের মতো কাজ করে এটি, জানুন আপনিও

আজকাল কম-বেশি মানুষের মধ্যে ত্বকের (Skin) সমস্যা রয়েছে। ব্রণের (Pimple) সমস্যা প্রায় মানুষের মধ্যে রয়েছে। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে মুখের মধ্যে ছাপ পড়ে যায়। এজন্য মানুষ অনেক কিছু ব্যবহার করলেও সে রকম ফল অনেকেই পাননা। আজ আপনাদের ত্বককে (Skin) ভালো রাখার উপায় জানাবো। আপনি আয়ুর্বেদের সাহায্য নিতেই পারেন।
আপনারা নিশ্চয়ই মুলতানি মাটির (Multani Mitti) কথা শুনেছেন। এই মাটি ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনে। তাছাড়া যদি বয়সের ছাপ বোঝা যায়, সেটাও কমাতে সাহায্য করে। তাছাড়া মুখে ব্রণ সমস্যা থাকলে সেটাও কমাতে সাহায্য করে। আসলে এই মাটির মধ্যে রয়েছে অ্যালমুনিয়াম, ম্যাগনেশিয়াম এবং সিলিকেট। এই মাটি বিভিন্ন রঙের হয়ে থাকে।
এই মাটি মুলতান (Multan) থেকে আনা হয়ে থাকে। এই মাটির প্রচলন আজকের নয়, বছরের পর বছর ব্যবহার করে আসছে মেয়েরা। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের একটি শহরের নাম হলো মুলতান। সেখানকার মাটি দিয়েই নানা রকমের ফেসপ্যাক তৈরি হয়ে থাকে। আজও মুলতানি মাটির ব্যবহার অপরিহার্য। ব্রণও সারাতেও সাহায্য করবে। এই মাটির রং ব্রাউন, সাদা সবুজ ও হলুদ রঙের হয়ে থাকে।
এই মাটির মধ্যে এক্সফোলিয়েটিংয়ের উপাদান রয়েছে। যেটা ত্বকের মৃত কোষকে সরিয়ে ফেলার সাহায্য করে। তাছাড়া ত্বককে পরিষ্কার রাখে। এক টেবিল চামচ মুলতানি (Multani) মাটির সাথে, এক চামচ গোলাপ জল মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগাতে পারেন। আপনি হাতে নাতে সেটা ফল পাবেন। মাটি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন, তবে অবশ্যই কয়েক মিনিট কিন্তু মাটিটা লাগিয়ে মেসেজ করবেন। তারপর সাধারণ জলে মুখটি মুখে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে কিন্তু দুবারই এটি ব্যবহার করবেন। এটি আপনার ত্বকে (Skin) ময়শ্চারাইজার হিসাবেও কাজ করবে।